টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২৭৫ পিস ইয়াবা
টাঙ্গাইলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক এবং পরোয়ানাভুক্ত মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্র জানায় সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে মাদক,সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ সবাইকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছে।
Tags:
টাঙ্গাইল
জেলা পুলিশ
অভিযান
গ্রেপ্তার
ইয়াবা উদ্ধার
মাদক ব্যবসায়ী
অপরাধ দমন
আইনশৃঙ্খলা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি...
আগস্ট ১৫, ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায...
আগস্ট ১০, ২০২৬

