টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযান: ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও চোলাই মদ
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযান: ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও চোলাই মদ ২৯ মার্চ ২০২৬ ইং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সর্বত্র জোরদার অভিযান চালিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে।জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার টাঙ্গাইলের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিট সমন্বিতভাবে মাঠে থেকে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থান থেকে ১১৫ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ দমন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে—যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

