আইন-অপরাধ

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

reporter-icon
মো: সাজিদ পিয়াল: সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ১২, ২০২৬ | 0
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে জেলার গোপালপুর, মধুপুর, ঘাটাইল, নাগরপুর, ধনবাড়ী, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার উপজেলায় সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন স্থানে ব্যবহৃত ১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি নদী-খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ের জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনস্বার্থে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় অবৈধ জালবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।

Tags

টাঙ্গাইল অবৈধ জাল জালবিরোধী অভিযান মৎস্য সংরক্ষণ দেশীয় মাছ জলজ জীববৈচিত্র্য গোপালপুর মধুপুর
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা দড়িপাড়া গ্রামে ঘটেছে নিশ্বংস ধর্ষনের ঘটনা

স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ।

সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়। সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।

কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

অবশেষে নির্বাহী আদেশে, বাংলাদেশের সবচেয়ে পুরনো ১৮৪০ খ্রিষ্টাব্দে স্থাপিত ঐতিহ্যবাহী ‘‘কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীদর মালিকানাধীন জায়গায় ব্যাক্তিমালিকানাধীন সীমানা প্রাচীর সহ বাংলাদেশ আওয়ামী লীগ দুর্গাপুর উপজেলা শাখার কার্যালয়, উৎরাইল বাজারের পরবর্তিঅংশ এবং পৌরশহরের অন্যান্য জায়গাতে চালানো হচ্ছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এ অভিযান পরিচালনা করেন জেলা ও উপজেলা প্রশাসন। ১৮৬ বছর পুর্বে ময়মনসিংহ পরগনার শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে ১৮৪০খ্রিষ্টাব্দে সুসঙ্গ পরগনার মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্ম্মা প্রতিষ্ঠা করেছিলেন কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী। কালের বিবর্তনে একশ্রেণির লোক পাঠাগারের বেশকিছু জায়গা দখল করে নেয়। পরবর্তিতে সাবেক সংসদ সদস্য জালাল উদ্দীন তালুকদারের উদ্দ্যেগে ১৯৯৭ সনে ওই পাঠাগারের জায়গাতে নির্মান করা হয় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। পরবর্তিতে অন্যান্য আওয়ামীলীগের সংসদ সদস্যগণ দলীয় কার্যালয়ের নান্দনিক রুপ দিতে না পারলেও ২০১৯ সালে আ‘লীগের এমপি মানু মজুমদার পুরনো অফিসের পিছনে থাকা দুটি অসহায় পরিবারের ঘর জোরপুর্বক ভেঙ্গে ওখান থেকে তাদের উচ্ছেদ করেন। পরে পাঠাগারের আরো জায়গা দখলে নিয়ে নির্মান করেন বিশাল দলীয় কার্যালয়। পরবর্তিতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে ওইসময় স্থানীয় আদালত সহ সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ গণস্বাক্ষরের মাধ্যমে আবেদন করেন। পরবর্তিতে স্থানীয় সুশিলসমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), আদিবাসী ফোরাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ করেন মানববন্ধন। দলীয় প্রভাব থাকায় সকল আবেদনের ফাইল পরে ছিলো টেবিলে থাকা অন্য ফাইলের নীচে। ইতোমধ্যে পাঠাগারের জায়গা উদ্ধারের জন্য স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশগ্রহনে গত ০৮ জুন উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনের মাধ্যমে আবেদন জানানো হয় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে। পরবর্তিতে এই কাজে সহায়তা করতে এলাকাবাসী পরবর্তিতে আবেদন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মহোদয়ের কাছে। নিমজ্জিত হতে যাওয়া পাঠাগারটিকে বাঁচিয়ে রাখতে পাঠাগার পরিদর্শনে আসেন তিনি। পাঠাগারকে নতুনরুপে সাজিয়ে তুলতে উদ্দ্যোগ নেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এর পরেই নরে চড়ে বসেন জেলা ও উপজেলা প্রশাসন। পাঠাগারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শুরু করেন দাপ্তরিক কাজ। পরবর্তিতে আদালতের নোটিশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে শুরু হয় অবৈধ সীমানা প্রাচীর ও উপজেলা আ‘লীগ কার্যালয়ের স্থাপনা সহ অন্যান্য এলাকা থেকে অবৈধ স্থাপনা অপসারনের কাজ। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ, আদিবাসী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পাঠাগারকে বলা হয় শিক্ষার বাতিঘর। এই পাঠাগারটি আবার সচল করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করণসহ ডেপুটি স্পীকার মহোদয় যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঠাগারের নিজস্ব জায়গায় কোনরকম অবৈধ স্থাপনা থাকুক এটা আমরা চাইনা। ঐতিহ্যবাহী এই পাঠাগারটি চালু হলে, স্থানীয় যুবসমাজ মাদক ছেড়ে বই হাতে নিবে, স্থানীয়ভাবে বাড়বে সাংস্কৃতিক চর্চা। দুর্গাপুর উপজেলা তথা আশা-পাশের আদিবাসী সম্প্রদায় সহ সকল শ্রেনীপেশার হাজার হাজার মানুষ উপকৃত হবে। লাইব্রেরীর কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি, লাইব্রেরীর নামে ২৪শতক জায়গা রয়েছে। কাজেই এই জায়গায় কুমার দ্বীজেন্দ্র লাইব্রেরীর স্থাপনা ছাড়া অন্য কোন স্থাপনা থাকা সম্পুর্ন বে-আইনী বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ও লাইব্রেরীর সভাপতি আহমেদ সাদাত। লাইব্রেরী পরিদর্শনে এসে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঐতিহ্যবাহী এই পাঠাগারের ইতিহাস ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দিতে এবং পাঠাগারের বিকাশ ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা পেলে, সরকারের পক্ষ থেকে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীকে দেশের প্রথম সারির পাঠাগারে পরিনত করতে সরকারের পক্ষ থেকে সকল প্রকার উদ্দ্যেগ নেয়া হবে।

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িপটল গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী।স্থানীয়রা জানান, সড়কটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শেষ প্রান্তের কাবারিয়াবাড়ী-সুতারবাড়ী মোড় হয়ে বেঙ্গুলা বাজারে গিয়ে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বেড়িপটল গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও সবজি চাষ। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ অংশ কাদায় পরিণত হয়। কাদার কারণে কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে কাঁচা ও কর্দমাক্ত রাস্তা পার করে পরে যানবাহনে তুলতে হয়। এতে জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।এদিকে বেড়িপটল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে রাস্তা সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা হবে—এটাই এখন তাদের প্রত্যাশা।

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারি ও ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ জানায়, ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা রাজশাহীর মো. রাব্বি ইসলাম (২১)-কে ৫০ বোতল ফায়ারডিল ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এদিকে, ১৫ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে রাজশাহীর মোছা. আম্বিয়া বেগম (৪২) ও মো. নাজিমুদ্দীন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে সদর উপজেলার বাসালিয়া এলাকা থেকে কালিহাতী থানার হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সখীপুর উপজেলার নলুয়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় (এনআই অ্যাক্ট ১৩৮) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুসরাত জাহান নুপুর (৩৮)-কে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

আইন-অপরাধ

আরও পড়ুন
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে জেলার গোপালপুর, মধুপুর, ঘাটাইল, নাগরপুর, ধনবাড়ী, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার উপজেলায় সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন স্থানে ব্যবহৃত ১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি নদী-খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ের জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জনস্বার্থে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় অবৈধ জালবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।

আগস্ট ১২, ২০২৬ 0
Writing
জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড।

জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা।

সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা

আবার মারামারিতে জড়িয়েছেন শান্তা ফারজানা ও আয়াস

জাতীয় প্রেসক্লাবে দুই সংগঠনের সংঘর্ষ, হাসপাতালেও মারামারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।​আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল রাত ১টার সময় এই অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। ​ ​উদ্ধারকৃত মাদক: ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ। ​বাজারমূল্য: ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা। ​ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। ​ ​গত জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:​এস্কাফ সিরাপ: ৬৯৯ বোতল (০১ জন আসামীসহ)।​ফেয়ারডিল সিরাপ: ৬৪ বোতল।​মদ: ৯০ বোতল।​মোট বাজারমূল্য: ৪,৪০,২০০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা। ​ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগস্ট ১, ২০২৬ 0
মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার
ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার টাঙ্গাইলে পৃথক অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামি এবং চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ধর্ষণের চেষ্টা মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী (১৭) একজন এসএসসি পরীক্ষার্থী। গত ১৫ জুলাই সকালে আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে প্রতিবেশী মো. মামুন (৪০) তাকে একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নেয়। সেখানে ভুক্তভোগীর আপত্তিকর ছবি অন্যের কাছে রয়েছে বলে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৬ জুলাই দেলদুয়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই রাত ১১টার দিকে মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত মো. মামুনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, একই দিন রাত ৯টা ৪০ মিনিটে সখিপুর উপজেলার সোলা প্রতিমা দারিয়াপুর এলাকায় পৃথক অভিযানে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল খানকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে দায়ের হওয়া এনআই অ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জুলাই ৩০, ২০২৬ 0
র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি মানিকগঞ্জে মোবাইল কোর্ট ৩ ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি মানিকগঞ্জে মোবাইল কোর্ট ৩ ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা

0 মন্তব্য