টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র্যাবের হাতে আটক
টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র্যাবের হাতে আটক
টাঙ্গাইল ৩০ জুলাই টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত হত্যা দস্যুতা চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১১ মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শান্ত টাঙ্গাইল জেলার বাসিন্দা।র্যাবের তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৫ রাত পৌনে ১২টার দিকে শান্তর নির্দেশনা ও প্রত্যক্ষ মদদে তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা মহাসড়কে গাছের গুঁড়ি, লাকড়ি ও যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।এ ঘটনায় কালিহাতী থানায় ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং The Explosive Substances Act, 1908-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শান্ত গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags:
টাঙ্গাইল
হত্যা
চাঁদাবাজি
মামলা
আসামি
শান্ত
র্যাব
গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি...
আগস্ট ১৫, ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায...
আগস্ট ১০, ২০২৬

