মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক প্রসাধনী ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয় এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে একটি গোডাউনে বিপুল পরিমাণ নকল প্রসাধনী—জনসন বেবি অয়েল শ্যাম্পু সাবান ও টুথপেস্টসহ বিভিন্ন পণ্য মজুদ ও সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রসাধনী ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় গোডাউনে থাকা নকল পণ্য জব্দ করা হয় এবং গোডাউনটি সিলগালা করে দেয় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tags:
মির্জাপুর
নকল প্রসাধনী
জরিমানা
ব্যবসায়ী
ভোক্তা অধিকার
অভিযান
জব্দ
এক লাখ টাকা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি...
আগস্ট ১৫, ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায...
আগস্ট ১০, ২০২৬

