দেশে আরও বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর ১ জুন থেকে
দেশে আরও বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর ১ জুন থেকে ঢাকা, ৩১ মে জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি-হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে নতুন এ মূল্যহার নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।নতুন মূল্য অনুযায়ী,প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার ১১৫ টাকা রাখা হয়েছে।এর আগে গত ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতদিন ওই মূল্যহারেই জ্বালানি তেল বিক্রি হচ্ছিল।নতুন ঘোষণার ফলে প্রতি লিটার অকটেনে ৫ টাকা পেট্রোলে ৫ টাকা এবং কেরোসিনে ৫ টাকা বৃদ্ধি পেলেও ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এ নতুন মূল্যহার কার্যকর করা হয়েছে।
Tags:
দেশে
আরও
বাড়ল
জ্বালানি
তেলের
দাম
কার্যকর
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...
আগস্ট ২৯, ২০২৬

