জাতীয়

দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের তাৎক্ষণিক চাহিদা ও প্রত্যাশা পূরণে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারে না। তাই সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অসাধু সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্বচ্ছ বাণিজ্যিক চক্র ভেঙে দিতে সরকার নতুন কৌশল ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। প্রয়োজন হলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। পরিবহন খাতের অনিয়ম ও চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রথম ধাপে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে তা দেশের অন্যান্য অঞ্চলে বিস্তৃত করা হবে। এ উদ্যোগ সফল করতে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত দেন। বৈঠকে ডিসিসিআই’র প্রেসিডেন্ট তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সরকারের সক্রিয় সহায়তা কামনা করেন। তিনি বলেন ব্যবসাবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি আরও গতিশীল হবে। এ সময় ডিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী ভাইস প্রেসিডেন্ট মো.সালেম সোলায়মান এবং সচিব ড.একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়

ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃ...

আগস্ট ২৩, ২০২৬
টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য