ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল।
রাধিকা বাজারের ‘মায়ের দোয়া’নামের প্রতিষ্ঠানের মালিক মোঃ হেলাল মিয়া সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিলেন এবং বিক্রির সময় মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না।
আইনানুগ ব্যবস্থা হিসেবে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর প্রযোজ্য ধারায় হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সরকারি দামের চেয়ে বেশি বিক্রি করে তা আমরা কঠোরভাবে দমন করব।
খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...
আগস্ট ২৩, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...
আগস্ট ২২, ২০২৬

