যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: ৩ আসামি আটক, অস্ত্র উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে রাঝি হোসেন (২০) ও মারুফ হোসেন (২৩) এবং যশোর শহরের মুনসেফপুর এলাকার আমিনুর বিশ্বাসের ছেলে আসিফ হোসেন (২০)।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা তেলপাম্পের পাশে মহাসড়কে ২ নম্বর কন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) হত্যার শিকার হন। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চালিয়ে আসছিল খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি।
শুক্রবার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন ও ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাঝি হোসেন ও ৪ নম্বর আসামি আসিফ হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নম্বর আসামি মারুফ হোসেনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি এফটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, আসিফ হোসেন আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।
Tags:
যশোরে
যুবদল
নেতা
রুবেল
হত্যা:
আসামি
আটক
মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে যশোরে শ...
সেপ্টেম্বর ৫, ২০২৬
নেত্রকোনার মদন উপজেলায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্...
সেপ্টেম্বর ৫, ২০২৬

