বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।আটক মালামালের মধ্যে রয়েছে ১৪৫টি ভারতীয় শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিকস সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags:
বেনাপোল
সীমান্তে
বিজিবির
অভিযানে
লাখ
টাকার
চোরাচালানী
পণ্য
মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে যশোরে শ...
সেপ্টেম্বর ৫, ২০২৬
নেত্রকোনার মদন উপজেলায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্...
সেপ্টেম্বর ৫, ২০২৬

