আইন-অপরাধ

যশোরে খাদ্যে ভেজাল- র‍্যাবের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা ৪ জনের কারাদণ্ড

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ১০, ২০২৬
যশোরে খাদ্যে ভেজাল- র‍্যাবের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা ৪ জনের কারাদণ্ড
যশোরে খাদ্যে ভেজাল: র‍্যাবের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা ৪ জনের কারাদণ্ড খাদ্যপণ্যে নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর দ্রব্য মেশানোর অপরাধে যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে যৌথ ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে তিনজনকে এক বছর করে কারাদণ্ড এবং একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যে নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্টদের কাছ থেকে ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।র‍্যাব-৬ জানায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে খাদ্যে ভেজাল মেশানো কিংবা ক্ষতিকর রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হ...

সেপ্টেম্বর ৬, ২০২৬
কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি, ইয়াবাসহ এক মাদক ব্যবসায়...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য