আইন-অপরাধ

মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬
মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ
মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদ্রা সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা মিতু রানীকে আটক করে। পরে তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেন। একপর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তবে আটক নারীর কাছ থেকে প্রকৃতপক্ষে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না এবং তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না—এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে। প্রতিবেদক : রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের বসুন্ধরা
Tags: মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক পুলিশের

আইন-অপরাধ

মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
বোয়ালখালীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আসামি ৬ বোয়ালখালীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আসামি ৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও ধস্তাধস্তির অভিযোগে মামলা হয়েছে...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য