সারা দেশ

যশোর শার্শা বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ২, ২০২৬
যশোর শার্শা বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান
যশোর শার্শা বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান
যশোর শার্শা বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান | ২ সেপ্টেম্বর ২০২৬ বেনাপোল বাজারের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে একের পর এক পাঁচটি লাইভ করেছিলেন স্থানীয় লাইভগুলোতে তুলে ধরা হয়েছিল পথচারীদের দুর্ভোগ, ফুটপাত দখল এবং যানজটের চিত্র। ফুটপাত দখলের কারণে বেনাপোল বাজারে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বাজারে ঢুকলেই মনে হতো—এ যেন কোনো ‘ছাতার শহর’; সড়কের দুই পাশে দোকান আর পণ্য, মাঝখানে যানবাহন ও মানুষের ভিড়। ফলে প্রতিদিনই তৈরি হতো তীব্র যানজট, বাড়ত ভোগান্তি। জনদুর্ভোগের এই চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরার পর এবার বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে নাভারণ হাইওয়ে পুলিশ। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন পর অনেকটাই স্বস্তি ফিরেছে বাজারে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। অথচ গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীর প্রধান বাজারেই যদি পথচারীদের হাঁটার জায়গা না থাকে, তাহলে তা শুধু ভোগান্তিই নয়—শহরের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তৈরি করে। নাভারণ হাইওয়ে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারীরা। তাদের দাবি, অভিযান যেন শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। নিয়মিত নজরদারির মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হোক। পাঁচটি লাইভে যে জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছিল, আজকের অভিযানে তারই কিছুটা প্রতিফলন দেখা গেল মাঠপর্যায়ে। সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করতে অভিযান পরিচালনা করায় নাভারণ হাইওয়ে পুলিশকে ধন্যবাদ। এখন দেখার বিষয়—উচ্ছেদ করা জায়গাগুলো কতটা স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যায়।
Tags: যশোর শার্শা বেনাপোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে হাইওয়ে

সারা দেশ

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মি...

সেপ্টেম্বর ২, ২০২৬
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য