ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ
যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোমরেজের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে সোহাগের চাচাতো ভাই ফারুক হোসেন (৩৪) বটি দিয়ে তাঁর পিঠে কোপ দেন। ফারুক একই গ্রামের আবু তালেবের ছেলে।
ঘটনার পর পরিবারের সদস্যরা সোহাগকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাঁকে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে জানা গেছে, বর্তমানে সোহাগের অবস্থা আশঙ্কামুক্ত।
Tags:
ঝিকরগাছায়
পারিবারিক
কলহের
জেরে
চাচাতো
ভাইকে
আহত
করার
বাংলাদেশে বেড়াতে এসে ভারতে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কলকাতার...
সেপ্টেম্বর ২, ২০২৬
খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসি...
সেপ্টেম্বর ১, ২০২৬

