আইন-অপরাধ

ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কাশেম সরদার উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদার ও সখিনা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, কাশেম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। কয়েকদিন পর আবার নিজেই বাড়িতে ফিরে আসতেন। মরদেহ উদ্ধারের পর কাশেমের চাচা মোস্তফা সরদার ডুমুরিয়া থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার হাফিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কাশেমের মানসিক সমস্যার কথা জানানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
Tags: ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর যুবকের মরদেহ উদ্ধার খুলনার

আইন-অপরাধ

ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের অভিযানে বড় সাফল্য, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য