বোয়ালখালীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আসামি ৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও ধস্তাধস্তির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করা হয়েছে।
গত ৩০ আগস্ট বোয়ালখালী থানার এএসআই (নিঃ) মোহাম্মদ আবদুল হালিম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মো. জেবল হোসেন (২৪), মো. মহিউদ্দিন (২৭), সুমি আক্তার (৩২), শর্মি আক্তার (২২), মহরম আলী (৪৩) ও ফাতেমা বেগম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর কালডেঙ্গার শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিন স্থানীয় আবদুল মান্নানের করা একটি সিআর মামলার আসামি। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রোববার রাত ১১টার দিকে চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় মহিউদ্দিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মামলার বাদী আবদুল মান্নানও সেখানে উপস্থিত ছিলেন। আটক করার সময় আসামিপক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাঁচজন আহত হন।
আহতরা হলেন—এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় সদস্যদের হাতে আঁচড় ও কামড় দিয়ে বাধা দেওয়া হয়। এ ঘটনায় আদালতের পরোয়ানাভুক্ত মহিউদ্দিনকে আটক করা হয়েছে। একই সঙ্গে তার আত্মীয় ও গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনসহ আরও পাঁচজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, মামলার পাঁচ নম্বর আসামি মহরম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া পূর্ববর্তী সরকারের সময় তার বিরুদ্ধে এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। সম্প্রতি তিনি রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপিতে যোগদানের চেষ্টা করছেন বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা মহরম আলীসহ মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে পুলিশের সদস্যদের হাতে আঁচড় ও কামড় দেওয়া হয়। ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার আত্মীয় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
Tags:
বোয়ালখালীতে
পুলিশের
ওপর
হামলার
অভিযোগে
মামলা
আসামি
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...
সেপ্টেম্বর ১, ২০২৬

