যশোর রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে
যশোর রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুপুর ১২টার দিকে মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনকে ঘিরে লাগেজ ব্যবসার একটি কথিত সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অতি...
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্...

