বেনাপোলে মহাসড়কে পুলিশের চেকপোস্ট, ১০ বোতল ESkufসহ গ্রেপ্তার ১
বেনাপোলে মহাসড়কে পুলিশের চেকপোস্ট, ১০ বোতল ESkufসহ গ্রেপ্তার ১ ৪ সেপ্টেম্বর ২০২৬ যশোরের বেনাপোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ESkuf Cough Syrupসহ মো. বাদশা শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে পুলিশের চেকপোস্ট চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় বাদশা শেখকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০ বোতল ESkuf Cough Syrup উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাদশা শেখ নড়াইল সদর উপজেলার উজিরপুর (বিলপাড়া) গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা হয়েছে। মামলাটি ৪ সেপ্টেম্বর করা হয়। মামলা নম্বর ৩ এবং জিআর নম্বর ১৮৩। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, বেনাপোল পোর্ট এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনকে ঘিরে লাগেজ ব্যবসার একটি কথিত সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অতি...
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্...

