মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় দুই মামলা প্রত্যাহারে সম্মতি, প্রশংসিত ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ
জনগণের অভিযোগ ও বক্তব্যকে গুরুত্ব দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের পর দুটি মামলা প্রত্যাহারে সম্মতি দেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দুই কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন বাইকার জুবায়ের খান।
জানা যায়, মোটরসাইকেল চালক জুবায়ের খান তার মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। তার বক্তব্য ও কাগজপত্রের বিষয়টি বিবেচনা করে খুলনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুটি মামলা প্রত্যাহারের বিষয়ে সম্মতি দেওয়া হয়।
এ ঘটনায় খুলনার উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোসাঃ শারমিন সুলতানা রাখী-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুবায়ের খান।
জুবায়ের খান বলেন, জনগণের বক্তব্য শুনে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ। তার মতে, পুলিশের এমন দায়িত্বশীল, মানবিক ও উদার আচরণ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করে।
তিনি বলেন, “পুলিশ হবে জনতার”—এই প্রত্যাশার সঙ্গে এমন উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা যায়। জনগণের কথা শুনে ন্যায়সংগত বিষয় বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তিনি সম্মান ও কৃতজ্ঞতা জানান।
সচেতন মহলের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের বক্তব্য শোনা এবং প্রকৃত বিষয় যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা ও শুভকামনা জানানো হচ্ছে।
Tags:
মোটরসাইকেলের
কাগজপত্র
সঠিক
থাকায়
দুই
মামলা
প্রত্যাহারে
সম্মতি
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনকে ঘিরে লাগেজ ব্যবসার একটি কথিত সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অতি...
সেপ্টেম্বর ৪, ২০২৬
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্...
সেপ্টেম্বর ৪, ২০২৬

