সারা দেশ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন

মোঃ রাইহান চৌধুরী
মোঃ রাইহান চৌধুরী জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
সেপ্টেম্বর ৪, ২০২৬
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন
মোঃ আব্দুর রায়হান বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অনলাইন সংবাদমাধ্যম VOD বাংলার বর্ষপূর্তি। এ উপলক্ষে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। VOD বাংলার পথচলা আগামী দিনে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এ সময় VOD বাংলার বালিয়াডাঙ্গী প্রতিনিধি ও সহকর্মী কামাল হোসেন কামাল-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে VOD বাংলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন উপস্থিত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে VOD বাংলার পথচলা আরও শক্তিশালী ও গণমুখী হোক—এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Tags: বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে বাংলার বর্ষপূর্তি উদযাপন মোঃ

সারা দেশ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন

মোঃ আব্দুর রায়হান বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অনলাইন সংবাদমাধ্যম VOD বাংলা...

সেপ্টেম্বর ৪, ২০২৬
বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর নতুনপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। প...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য