আইন-অপরাধ

টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ১৬, ২০২৬
টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরী (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরী (১৪) বাসাইল উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার হওয়া সাব্বির চৌধুরী দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিমের পরিবার অভিযুক্তের স্বজনদের জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে অভিযুক্ত প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ জুলাই বাসাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি দল। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরীকে নিরাপদ হেফাজতে এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানায় নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags: টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত

আইন-অপরাধ

সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ খুলনায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ খুলনায়

খুলনায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং এক সাংবাদিকের পকেট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে...

আগস্ট ৩০, ২০২৬
মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন গোড়াই ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসবিরো...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য