আইন-অপরাধ

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ ইটভাটা ভেঙে দিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৭, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ ইটভাটা ভেঙে দিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ ইটভাটা ভেঙে দিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর
টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নের ভাটাগুলো বন্ধ করে জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ আলম। অভিযানে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অবৈধভাবে পরিবেশের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা ‘সাইজুদ্দিন এন্ড খান বিক্সস’ নামক ইটভাটার কিলন ভেকু মেশিন ব্যবহার করে ধ্বংস করা হয় এবং কাঁচা ইটও ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভাটার কার্যক্রম বন্ধ করে ভাটাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামে অবস্থিত ‘এস এম বি বিক্সস’ নামক ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নওশাদ আলম বলেন, “পরিবেশ রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে ইটভাটা চালাতে পারবে না।” এই উদ্যোগের মাধ্যমে মির্জাপুরে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড। সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড।

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...

আগস্ট ২৪, ২০২৬
সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য