টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী নিখোঁজ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকা থেকে গোলাপী বেগম (৩০) নামে তিন সন্তানের জননী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
তিনি গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
নিখোঁজ গোলাপী বেগমের স্বামী মোঃ আব্দুল কাদের টাঙ্গাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি।
তিনি আরও জানান, তাদের তিন কন্যা সন্তান রয়েছে— বড় মেয়ে ১৪ বছর বয়সী (প্রতিবন্ধী), দ্বিতীয় মেয়ের বয়স ৫ বছর এবং ছোট মেয়েটির বয়স মাত্র ৫ মাস। স্ত্রীকে না পেয়ে এখন পুরো পরিবার গভীর উদ্বেগে রয়েছে।
কেউ যদি নিখোঁজ গোলাপী বেগমের সন্ধান পান, তাহলে স্বামী মোঃ আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮২৪-২৬৩৪৩৯
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...
আগস্ট ৩০, ২০২৬

