টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশন আয়োজন করছে ১০ টাকায় ইফতার
টাঙ্গাইল শহরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য যুবদের জন্য ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ১০ টাকায় ইফতার বাজার। রমজানের শুরু থেকেই তারা প্রতিদিন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে।আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার ইফতার বাজার। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষরা যেন কুন্ঠাবোধ ছাড়াই স্বাভাবিকভাবে ইফতার ক্রয় করতে পারেন, সেজন্য ন্যূনতম মূল্যে এই বাজার বসানো হয়েছে।
ইফতারে সরবরাহ করা হচ্ছে খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ এবং জিলাপী।
সংগঠনটি রমজানের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম চালাচ্ছে। এই উদ্যোগে স্থানীয় সমাজে মানবিক সহমর্মিতা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই চিন্তার শেষ নাই। রাত জেগে সারারাত বসে থাকতে হতো ভাঙ্গা ঘরে। পুরাতন টিন ও প্লাস্টিক দিয়ে জোড়াতালি দেওয়া জরাজীর্ণ ঘর। ঘরে...
আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইলে তীব্র লোডশেডিং হাঁপিয়ে উঠেছে জনজীবন ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা সেবা মো: কবির হোসেন ইমরান, টাংগাইল সদর টাঙ্গাইল জেলা জুড়ে সাম্...
আগস্ট ২৬, ২০২৬

