দুর্গাপুরে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত হৃদয় দুর্গাপুর উপজেলার মারকাজ মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন জানজাইল চেকপোস্টের দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহ করেন। পরে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ফেনসিডিলের সন্ধান পাওয়া যায়। এ সময় অটোরিকশায় থাকা ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদকসহ হৃদয়কে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় উনিশ লাখ বিশ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও জব্দ করা অটোরিকশা সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি সাকের আহমেদ।
Tags:
দুর্গাপুরে
৪৮০
বোতল
ভারতীয়
ফেনসিডিলসহ
গ্রেপ্তার
নেত্রকোনার
মাদকবিরোধী
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনি...
আগস্ট ২৬, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।...
আগস্ট ২৬, ২০২৬

