টাঙ্গাইলে ভিপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন বিকেলে দাফন
টাঙ্গাইলে ভিপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন বিকেলে দাফন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর প্রথম জানাজা সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী আইনজীবী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।জানাজা নামাজে ইমামতি করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন ভিপি জোয়াহের ছিলেন আপসহীন কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত রাজনীতির একজন প্রতীকী ব্যক্তিত্ব। টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।প্রথম জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো মো. আইয়ুব আলী শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু মহসিন সিকদার শামসুদ্দিন শামস গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক টাঙ্গাইল জেলা সিপিবির সভাপতি নাছিমুল আক্তার সেলিম সখীপুর উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরিবার ও দলীয় সূত্র জানায় বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।উল্লেখ্য দীর্ঘ রাজনৈতিক জীবনে ভিপি জোয়াহের টাঙ্গাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন।তাঁর মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্...
আগস্ট ২৯, ২০২৬

