টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন জনভোগান্তি
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন জনভোগান্তি
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের মহিলা কলেজ রোডে রূপালী ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পৌর এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তিতে পড়েছে।জানা যায় শনিবার ভোর আনুমানিক চারটার দিকে একটি অজ্ঞাত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে সেটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে আর পাওয়া যায়নি।খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাথে সাথে পৌর এলাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দোকানপাট, বাসাবাড়ি ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চরম দুর্ভোগ দেখা দেয়।ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত ও খুঁটি অপসারণের কাজ শুরু করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
Tags:
টাঙ্গাইলে
ট্রাকের
ধাক্কায়
বিদ্যুতের
খুঁটি
ভেঙে
বিদ্যুৎ
বিচ্ছিন্ন
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনকে ঘিরে লাগেজ ব্যবসার একটি কথিত সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অতি...
সেপ্টেম্বর ৪, ২০২৬
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্...
সেপ্টেম্বর ৪, ২০২৬

