সারা দেশ

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির (বেষ্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ) অনুষ্ঠান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
অক্টোবর ২৩, ২০২৫
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির (বেষ্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ) অনুষ্ঠান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি পালিত হয়েছে IFRC—এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে (বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহোন্ত। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন। অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নুসরাত তাবাসসুম মিমি,নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলাম। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বন্যা ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় উদ্যোগ এবং সম্প্রদায়ভিত্তিক টেকসই কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সারা দেশ

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...

আগস্ট ৩০, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য