টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৪২
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৪২
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরালো অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ টাঙ্গাইল। জেলা পুলিশ সূত্র জানায় পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটকে সমন্বিতভাবে মাঠে নামিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ফলশ্রুতিতে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়মিত মামলা, মাদকবিরোধী অভিযান এবং আদালতের পরোয়ানামূলে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিভেন্টিভ মামলার আসামি বিভিন্ন নিয়মিত মামলার পলাতক আসামি পরোয়ানাভুক্ত আসামি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছেন। পুলিশ জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ প্রবণতা রোধ মাদক কারবার নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ পুলিশ জানায়, অপরাধ ও মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধসংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

