টাঙ্গাইলে (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করেছে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন।
তাদের দাবি,অধ্যাদেশ জারি করে সেমিস্টারের মেয়াদ সর্বোচ্চ ৪ মাস নির্ধারণ করতে হবে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫ইং) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখেন— ‘মোদের দাবি একটাই, ৪ মাসে সেমিস্টার চাই’,ডিগ্রি নিতে দশ বছর, চাকরি নেব কোন বছর’এক দফা এক দাবি, ৪ মাসে সেমিস্টার দিবি’,‘সেশনজটে পুড়ছে প্রাণ, এবার চাই সমাধান।
ভাইস চ্যান্সেলরের সঙ্গে একদফা বৈঠক করে শিক্ষার্থীর একটি বড় অংশ কিন্তু তাঁদের দাবি না মানায় শিক্ষার্থীরা ক্ষোভে বিকেল ৪টা থেকে তারা আমরণ অনশনে বসেন।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা‘সেশনজট নিরসনে সেমিস্টারের সময়কাল ৪ মাসে করার জন্য আমরা গত ১২ অক্টোবর মাননীয় ভাইস-চ্যান্সেলর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায়, ২৪ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ২৫ তারিখ ২০২৫ ইং তারিখ থেকে কঠোর আন্দোলন শুরু করব।
দুপুরে ভিসি স্যারের সঙ্গে বৈঠকেও দাবি না মানায় আমরা আমরণ অনশনে বসেছি।
আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটিং ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ‘Pubali Bank PL...
আগস্ট ৩০, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী গ্রামার স্কুলে ওয়াজ মাহফিল, হামদ-ন...
আগস্ট ২৭, ২০২৬

