টাঙ্গাইলে ব্যবসায়ী আ. রাজ্জাক হত্যা মামলার আসামি নুরু গ্রেপ্তার
টাঙ্গাইলে ব্যবসায়ী আ. রাজ্জাক হত্যা মামলার আসামি নুরু গ্রেপ্তার। টাঙ্গাইল সদর উপজেলার ব্যবসায়ী আ. রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরু (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩ জানুয়ারি) নাটোর জেলার সদর উপজেলার দক্ষিণপুর গ্রামে র্যাবের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। রবিবার (৪ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তারকৃত নুরুসহ অন্যান্য আসামিদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামলার বাদী মো. আমির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে নিরাপত্তাজনিত কারণে বাদী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে বাদী মো. আমির হোসেন তার ভাই আব্দুর রাজ্জাক ও ভাতিজা নাজমুলকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে নুরুসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর আহত হন। আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে র্যাব-১৪ সিপিসি-৩ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ টাঙ্গাইল ও র্যাব-৫ নাটোরের যৌথ অভিযানে নাটোর সদর উপজেলার দক্ষিণপুর এলাকা থেকে নুরু (৪৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

