সারা দেশ

টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৫, ২০২৬
টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় দিবস দু’টি উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সকল দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।এ সময় দিবস দু’টি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারা দেশ

প্রথম স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু প্রথম স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু

প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) মালয়েশিয়ায...

সেপ্টেম্বর ৩, ২০২৬
বেনাপোল চেকপোস্টে অসুস্থ হয়ে ভারতীয় যাত্রীর মৃত্যু বেনাপোল চেকপোস্টে অসুস্থ হয়ে ভারতীয় যাত্রীর মৃত্যু

বাংলাদেশে বেড়াতে এসে ভারতে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কলকাতার...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য