টাঙ্গাইল সখীপুর উপজেলায় ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিক দলের নেতা গ্রেফতার
টাঙ্গাইল জেলার অন্যতম সখীপুর উপজেলায় ইয়াবাসহ শ্রমিকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ ইং) তারিখ বিকেলে সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে শামছুল আলম (৩৫)। তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা তিনি ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, শামছুল আলম মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ভুঁইয়া বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ দিকে, শুক্রবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সখীপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এবং তাঁরা আরো বলেছেন দলের ভাবমূর্তি যেই ক্ষুণ্ন করবে তাঁর অন্যায়ের কোনো দায় তার একান্ত ব্যক্তিগত এর দায় সংগঠন নিবে না। দল থেকে সরাসরি বহিষ্কার করে দেন যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...
আগস্ট ৩০, ২০২৬

