টাঙ্গাইল মির্জাপুরে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ
টাঙ্গাইলের মির্জাপুরে হাত,পা বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মির্জাপুর থানার পাশে বারোখালি খাল থেকে এই লাশ উদ্ধার করেন এবং সেখানে উপস্থিত ছিলেন এলাকাবাসী এবং স্থানীয় থানার কর্মকর্তারা।
তবে উদ্ধার হওয়া নারী তিনদিন আগে নিখোঁজ হওয়া থানার পাশের বাসিন্দা গোলাপী বেগমের বলে দাবি করেছেন তার স্বামী আব্দুল কাদের।
তিন দিন আগে মির্জাপুরে নিখোঁজ হয়েছিলেন গোলাপি বেগম নামের একজন নারী।
নদী থেকে লাশটি তোলার পরে তার পোশাক দেখে তার স্বামী আব্দুল কাদের তাকে সনাক্ত করেন যে এই সেই নিখোঁজ হওয়া তার স্ত্রী গোলাপি বেগম। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মির্জাপুর থানা কর্মকর্তা তিনি এই বিষয়টি তদন্ত করে দেখছেন যেন দোষীরা দ্রুত গ্রেফতার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। তার সাথে এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন প্রশাসনের নিকট।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...
আগস্ট ৩০, ২০২৬

