সারা দেশ

টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৯, ২০২৬
টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও মাঠপর্যায়ের ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।” পুলিশ সুপার আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারা দেশ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় কায়সার কামাল: ‘কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় কায়সার কামাল: ‘কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই।

‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...

আগস্ট ২৩, ২০২৬
অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য