সারা দেশ

টাংগাইল কালিহাতীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌ*ণ হয়রানির অভিযোগ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
অক্টোবর ২৫, ২০২৫
টাংগাইল কালিহাতীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌ*ণ হয়রানির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ বুলবুল এর বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাংড়া স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতার করে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়৷ এলাকাবাসি থেকে জানা যায় গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২ নম্বর শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন শিক্ষক বুলবুল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে প্রথমে তার হাত ধরেন এবং পরে উরুতে হাত দিয়ে চাপ দেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীকে ভয় ভীতি দেখিয়ে বলেন অভিযুক্ত শিক্ষেক যেন এই কথা কাউকে না বলে শিশুটিকে ভয় ভীতি দেখান পরবর্তীতে শিশুটি ভয় ও লজ্জার কারণে বিষয়টি তখন গোপন রাখলেও বাড়িতে তার ফুফু ও চাচির কাছে সব খুলে বলে । পরবর্তী কার্যদিবস ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ ১০৮ জন স্বাক্ষর করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা জানান, আমি প্রথমে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। তবে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই বুধবার রাতে অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে গ্রেফতার করা হয়। এবং তাঁকে নারী ও শিশু আইনে আদালতে সোপর্দ করেন।

সারা দেশ

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...

আগস্ট ৩০, ২০২৬
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য