টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) ইমান আলী বায়তুল কুরআন বালক-বালিকা মাদ্রাসার হলরুমে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার ওলামায়ে কেরাম ও দায়িত্বশীল প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মুফতী শেখ মাহদী হাসান শিবলী। সিনিয়র সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা ফজলুল হক (টাঙ্গাইল সদর)। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন নোমান আমোদ (গোপালপুর) ও হাফেজ মাওলানা শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাফেজ মাওলানা আল-আমিন (কালিহাতী), মুফতী সাইফুল ইসলাম (নলিন) এবং হাফেজ মেহেদী হাসান মিরাজ (ভূঞাপুর)।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুফতী রবিউল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ মাওলানা আবু রায়হান (ধনবাড়ী) ও মাওলানা হাবিবুর রহমান (মধুপুর)। অর্থ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা আব্দুর রশিদ (ঘাটাইল)। দফতর সম্পাদক মাওলানা জুবাইর (ঘাটাইল) এবং সহ-দফতর সম্পাদক শামীম মিয়া (গোপালপুর)। প্রচার সম্পাদক নির্বাচিত হন হাফেজ সাজ্জাদ হোসেন (সরিষাবাড়ী) এবং সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাসউদ (সরিষাবাড়ী)।
এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মুফতী আব্দুর রশিদ (ভূঞাপুর), ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মুফতী আবুজর গিফারী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা এরশাদ আলী, নির্বাহী সদস্য হিসেবে মাওলানা হাফিজুর রহমান (ধনবাড়ী) এবং সদস্য হিসেবে হাফেজ রাকিবুল ইসলাম (কালিহাতী) নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের মানোন্নয়ন, নূরানী শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। পাশাপাশি টাঙ্গাইল জেলার নূরানী শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এব...
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) ইমান আলী বায়তুল কুরআন বালক-বালিকা মাদ্রাসার হলর...

