যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আলিমুল হোসেন (১৮) এবং শরিফুল ইসলামের ছেলে আশিকুজ্জামান তুষার (১৮+)।
পুলিশ জানায়, রোববার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল ধান্যতাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের ঘরের পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালি ঘর থেকে তাদের আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Tags:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে
আটকরা হলেন- শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আলিমুল হোসেন ১৮ এবং শরিফুল ইসলামের ছেলে আশিকুজ্জামান তুষার ১৮
পুলিশ জানায়
রোববার ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল ধান্যতাড়া এলাকায় অভিযান চালায় এ সময় কায়বা ইউন
মুক্তধ্বনি
বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ ব...
সেপ্টেম্বর ৩, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কাকৈরগড়া ইউনিয়নের রামগাঁও গ্রামে ২০২০ সালের ভয়াবহ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা ছয় বছরেও...
সেপ্টেম্বর ৩, ২০২৬

