সারা দেশ

বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ৩, ২০২৬
বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা
বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর নতুনপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টার দিকে পাটবাড়ি গ্রামের ভ্যানচালক মোঃ শহিদ গাজী ভাড়ায় ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়আঁচড়া গ্রামের এম/পি মার্কেটের সামনে মেহেদী হাসান (৩৩) ও আব্দুর সবুর (৪৫) তার ভ্যানে ওঠেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তারা বাহাদুরপুর বাজারে যাওয়ার কথা বলে। রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণপুর নতুনপাড়া এলাকায় পৌঁছালে এজাহারে উল্লেখ করা হয়েছে, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মেহেদী হাসান পেছন থেকে চালক শহিদ গাজীর গলা চেপে ধরেন এবং আব্দুর সবুর তাকে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে শহিদকে ভ্যান থেকে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শহিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ গজ দূরে ভ্যানসহ দুইজনকে আটক করে বোয়ালিয়া বাজারে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করে এবং দুইজনকে হেফাজতে নেয়। পুলিশের হেফাজতে নেওয়ার পর তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শহিদ গাজী অসুস্থ হয়ে পড়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রিনা খাতুনের দায়ের করা এজাহারের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর ২০২৬ বেনাপোল পোর্ট থানায় মামলা নং-২, ধারা ৩৮২/৪১১, দ্য পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আব্দুর সবুরের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় ২০২১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রয়েছে। তবে মামলার অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের দোষী বলা যাবে না।
Tags: বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা দুইজনকে আটক পুলিশে

সারা দেশ

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ ব...

সেপ্টেম্বর ৩, ২০২৬
পাহাড়ি ঢলে ভেঙেছিল সড়ক, ছয় বছরেও ফেরেনি যোগাযোগ—চার সেতু পেরিয়ে স্কুলে শিশুরা পাহাড়ি ঢলে ভেঙেছিল সড়ক, ছয় বছরেও ফেরেনি যোগাযোগ—চার সেতু পেরিয়ে স্কুলে শিশুরা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কাকৈরগড়া ইউনিয়নের রামগাঁও গ্রামে ২০২০ সালের ভয়াবহ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা ছয় বছরেও...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য