আইন-অপরাধ

সরাইলে অবৈধ মাটি কাটা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি অনলাইন
জানুয়ারী ৬, ২০২৬
সরাইলে অবৈধ মাটি কাটা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অবৈধ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (০৪ জানুয়ারি ২০২৫) সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার সময় রুবেল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত অপরাধের দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই দিনে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রাম এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড। সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড।

অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুবকর সরকার। তিনি বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড। সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড।

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...

আগস্ট ২৪, ২০২৬
সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য