সারা দেশ

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুরের ইন্তেকাল টাঙ্গাইলে দাফন সম্পন্ন

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬
সিনিয়র  আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুরের ইন্তেকাল টাঙ্গাইলে দাফন সম্পন্ন
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুরের ইন্তেকাল টাঙ্গাইলে দাফন সম্পন্ন
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুরের ইন্তেকাল টাঙ্গাইলে দাফন সম্পন্ন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বড়মা গ্রামের কৃতি সন্তান,সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের পিতা। তাঁর প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দিনব্যাপী তিন দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ রোববার সকাল ১০টায় টাঙ্গাইল জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মী আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ​এরপর তাঁর মরদেহ নিজ গ্রাম গোপালপুরের বড়মায় নিয়ে যাওয়া হলে, বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন। সর্বশেষ বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। ​জানাজাগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ​উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল গফুর দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সাথে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। একজন সজ্জন ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তাঁর সুখ্যাতি ছিল। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
Tags: সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুরের ইন্তেকাল টাঙ্গাইলে দাফন

সারা দেশ

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অ...

আগস্ট ২৬, ২০২৬
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীরতায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (২৬ আগষ্ট) সকাল থেকেই...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য