সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যমুনা সেতুর ফাটল নিয়ে যা বললেন কর্তৃপক্ষ
বাংলাদেশের মধ্যে অন্যতম যোগাযোগ মাধ্যম যমুনা নদীর উপর নির্মীত যমুনা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়ে যায় যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতঙ্ক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এমন ছবি তৈরি করে ফেসবুকে গুজব রটানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই একাধিক ফেসবুক পেজে যমুনা রেল সেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করা হয়। Sundarban/Chitra/Benapole Express নামক ফেসবুক গ্রুপ থেকে পিলালের ফাটলের চিহ্নসংবলিত একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয় নবনির্মিত যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ছবি সংগৃহীত। এরপর একের পর এক বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিভিন্ন অ্যাঙ্গেলের আরও বেশ কয়েকটি ছবি দিয়ে যমুনা রেলসেতু ফাটলের গুজব ছড়ানো হয়। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আপলোড করা কোনো কোনো ছবিতে রেল সেতুটির পিলার ভেঙে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে। যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারি প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক জানান, যমুনা রেল সেতুতে কোথাও কোন ফাটল ধরে নাই। কোন পিলারে ফাটলের চিহ্নও নেই। একটি চক্র এআই প্রযুক্তির মাধ্যমে ফাটল ধরানোর ছবি তৈরি করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

