রমজানকে ঘিরে গোপালপুরে বাজার তদারকি জোরদার
রমজানকে ঘিরেগোপালপুরে বাজার তদারকি জোরদার
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের এই তদারকি কার্যক্রমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী। প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন বাজার, কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয় এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি মজুতদারি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাসব্যাপী বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...
আগস্ট ২৩, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...
আগস্ট ২৩, ২০২৬

