রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম-এর
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে ব্যাপক শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। সোমবার (২ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে একই দিন দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান প্রথম জানাজার ইমামতি করেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানা যায়, ভারতের কলকাতা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহ হস্তান্তর করা হয়। পরে ভোরে টাঙ্গাইল পৌর শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে মরদেহ পৌঁছায়। সেখান থেকে জেলা সদর হেলিপ্যাডে নেওয়া হয় প্রথম জানাজার জন্য।
মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুর তিন দিন আগে থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বার্ধক্যজনিত নানা জটিলতা, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও কন্যা তার পাশে ছিলেন। প্রয়োজনীয় সরকারি অনুমতি ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহের পর মরদেহ দেশে আনা হয়।
প্রথম ও দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী (বঙ্গবীর বীরউত্তম), কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি সখীপুর-বাসাইল অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্...
আগস্ট ২৯, ২০২৬

