সারা দেশ

প্রতিশ্রুতি অনুযায়ী ফোন বুথের কাজ শুরু করলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৯, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ীফোন বুথের কাজ শুরু করলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিশ্রুতি অনুযায়ীফোন বুথের কাজ শুরু করলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নমূলক কাজ শুরু করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব Sultan Salauddin Tuku। জনগণের সাথে সরাসরি যোগাযোগ জোরদার করতে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে স্থাপন করা হচ্ছে “জনতার সংযোগ” নামক বিশেষ ফোন বুথ। এই ফোন বুথের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, মতামত ও পরামর্শ সরাসরি জানাতে পারবেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র কাছে। এ উদ্যোগের মাধ্যমে জনগণের সাথে জনপ্রতিনিধির দূরত্ব কমবে এবং স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের পথ সুগম হবে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়াও পর্যায়ক্রমে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে আরও ১৮টি “জনতার সংযোগ” ফোন বুথ স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে শহর ও গ্রামের জনগণ সমানভাবে তাদের কথা সরাসরি এমপির কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গণমানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে এ উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সারা দেশ

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...

সেপ্টেম্বর ৬, ২০২৬
ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি

ভারতের বিভিন্ন প্রদেশে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুশব্যাক করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের আন...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য