অধিক দামে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা
এলপিজি গ্যাসের বাজারে লাগাম টানতে সখিপুর পৌরসভায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।অধিক দামে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের সখিপুর পৌরসভায় এলপিজি গ্যাস বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ সোমবার (০৫ জানুয়ারি,২০২৬) বিকাল ৫টা ঘটিকার সময় সখিপুর পৌরসভা এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের বাজার তদারকি করে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। এছাড়া গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট প্রদর্শন করতে না পারার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অভিযানে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রি গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট সংরক্ষণ না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান জনস্বার্থ রক্ষা ও সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার তদারকির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। এছাড়া গ্যাস ক্রয় ও বিক্রয়ের কোনো বৈধ রিসিপ্ট প্রদর্শন করতে না পারার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
এদিকে অভিযানের খবরে স্থানীয় সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত বাজার তদারকি ও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

