সারা দেশ

মধুপুরে ৩৯৫ বস্তা পাচারকৃ্ত সারসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬
মধুপুরে ৩৯৫ বস্তা পাচারকৃ্ত সারসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার
মধুপুরে ৩৯৫ বস্তা পাচারকৃ্ত সারসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার
মধুপুরে ৩৯৫ বস্তা পাচারকৃ্ত সারসহ ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার ​ টাঙ্গাইলের মধুপুরে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা সারের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা। ​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার 'মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেনের ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা এমওপি সার কালোবাজারে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলছত্র এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করে। ​ঘটনাস্থল থেকেই আটক করা হয় ট্রাকচালক মিঠু মিয়াকে (পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে)। পরবর্তীতে শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ​মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার পাচারের এই ঘটনার সঙ্গে ময়মনসিংহের মুক্তাগাছার রাজাবাড়ী এলাকার ‘মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান ও মো. রুবেল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন জড়িত রয়েছেন। ​এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত সার ও ট্রাকটি বর্তমানে মধুপুর থানা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tags: মধুপুরে ৩৯৫ বস্তা পাচারকৃ্ত সারসহ ট্রাক জব্দ

সারা দেশ

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আন্তরিকভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইম...

সেপ্টেম্বর ৬, ২০২৬
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...

সেপ্টেম্বর ৬, ২০২৬

0 মন্তব্য