সারা দেশ

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ৬, ২০২৬
বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি পোশাকসামগ্রী, চার কেজি কিশমিশ, সাড়ে পাঁচ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, এক কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি প্রসাধনসামগ্রী। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারে জড়িত চক্র শনাক্ত ও আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tags: বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় লাখ টাকার ভারতীয় পণ্য

সারা দেশ

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আন্তরিকভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইম...

সেপ্টেম্বর ৬, ২০২৬
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...

সেপ্টেম্বর ৬, ২০২৬

0 মন্তব্য