কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং
কালিহাতি ও এলেঙ্গায় এলপিজি গ্যাসের দাম মনিটরিং
অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৪ মামলায় ২২ হাজার টাকা জরিমানা।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইলের কালিহাতি ও এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অদ্য সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় কালিহাতি ও এলেঙ্গা এলাকার চারটি ভিন্ন মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২২,০০০ (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কালিহাতি,টাঙ্গাইল।
অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রয়ে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

