সারা দেশ

কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির উদ্বোধন

reporter-icon
রুবেল রানা: স্টাফ রিপোর্টার ( জামালপুর )
জুন ৩০, ২০২৬ | 0

"লাগাবো বৃক্ষ, তাড়াবো দুঃখ, দেশকে করবো সমৃদ্ধ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. জহের আলী, সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, ৪নং আওনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা প্রয়োজন। তারা সকলকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার আহ্বান জানান।

Tags

কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি"
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা দড়িপাড়া গ্রামে ঘটেছে নিশ্বংস ধর্ষনের ঘটনা

স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িপটল গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী।স্থানীয়রা জানান, সড়কটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শেষ প্রান্তের কাবারিয়াবাড়ী-সুতারবাড়ী মোড় হয়ে বেঙ্গুলা বাজারে গিয়ে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বেড়িপটল গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও সবজি চাষ। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ অংশ কাদায় পরিণত হয়। কাদার কারণে কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে কাঁচা ও কর্দমাক্ত রাস্তা পার করে পরে যানবাহনে তুলতে হয়। এতে জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।এদিকে বেড়িপটল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে রাস্তা সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা হবে—এটাই এখন তাদের প্রত্যাশা।

টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরী (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরী (১৪) বাসাইল উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার হওয়া সাব্বির চৌধুরী দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিমের পরিবার অভিযুক্তের স্বজনদের জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে অভিযুক্ত প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ জুলাই বাসাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি দল। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরীকে নিরাপদ হেফাজতে এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানায় নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস-২০২৬' পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঞ্জুরুল মোর্শেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈরভ কুমার দে, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিনসহ জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা

‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন অল্প সময়ের মধ্যেই বৈষম্য, অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দেশের নানা স্থানে সংঘর্ষ ও সহিংস ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে উজ্জীবিত করেছে। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়। বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সারা দেশ

আরও পড়ুন
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ইউনিটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সহসভাপতি আল আমিন শোভন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহানের সভাপতিত্বে এবং মো. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিটের সকল সদস্য উপস্থিত ছিলেন।সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কবি ইমাম হাসান সোহানকে সভাপতি এবং রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে প্রাথমিকভাবে সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি রমজান আলী সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন প্রচার সম্পাদক মো.দেলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক হ্যাপি আক্তার।সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করা সংগঠনকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আগস্ট ১৪, ২০২৬ 0
গোপালপুরে বিদ্যুতের চরম সংকট অন্ধকারে পরিবার, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

গোপালপুরে বিদ্যুৎ সংকট: ২৪ ঘণ্টায় ১৬ ঘণ্টা অন্ধকার, বিপাকে পরিবার ও ব্যবসায়ীরা

টাঙ্গাইলে দেখা দিয়েছে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

কেরু কেনার ভিডিও ভাইরাল টাঙ্গাইলের এডিসি সঞ্জয় কুমার মহন্ত বদলি

কেরু কেনার ভিডিও ভাইরাল: টাঙ্গাইলের এডিসি সঞ্জয় কুমার মহন্ত বদলি

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নতুন দায়িত্ব হিসেবে তিনি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।মোঃ আরিফুল ইসলাম প্রিন্সের যোগদানের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আগস্ট ১৩, ২০২৬ 0
এসএসসি পরীক্ষা ২০২৬: পাসের হার ও জিপিএ-৫ এ বড় পতন, শীর্ষে যশোর

এসএসসি পরীক্ষা ২০২৬: পাসের হার ও জিপিএ-৫-এ বড় পতন, শীর্ষে যশোর

টাঙ্গাইলে যৌথ অভিযানে গোপালপুর উপজেলা যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল গ্রেফতার

টাঙ্গাইলে যৌথ অভিযানে গোপালপুর উপজেলা যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল গ্রেফতার

গোপালপুরে যৌথ অভিযানে বাবা-ছেলের কারাদণ্ড ও অর্থদণ্ড, এলাকায় চাঞ্চল্য

গোপালপুরে যৌথ অভিযানে বাবা-ছেলের কারাদণ্ড ও অর্থদণ্ড, এলাকায় চাঞ্চল্য

সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন
সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠনসাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনজামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সদস্যবান্ধব করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি সরিষাবাড়ী উপজেলা শাখার এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব চূড়ান্ত করা হয়।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রনজু এবং সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমানের যৌথ স্বাক্ষরে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে রবিউল কবির উজ্জ্বলকে আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের পেশাগত অধিকার সংরক্ষণ, নীতিমালা বাস্তবায়ন, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিসিডিএসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।প্রতিবেদক: রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি

আগস্ট ৬, ২০২৬ 0
গোপালপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিশাল বিজয় র‍্যালি ও সমাবেশ

গোপালপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিশাল বিজয় র্যালি ও সমাবেশ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১

ডিসি লেক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিসি লেক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

0 মন্তব্য